ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাজিলে ভয়াবহ ঘূর্ণিঝড়, নিহত ২১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯ বার পঠিত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানায় দেশটির বেশ কয়েকটি শহরে বন্যা দেখা দিয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। এ ছাড়া হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি নিউজ।

রিও গ্র্যান্ডে ডো সুলের গভর্নর জানান, যে এটি রাজ্যের সবচেয়ে খারাপ আবহাওয়া বিপর্যয়।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, পাঁচ হাজার বাসিন্দার শহর মুকুমে ৮৫ শতাংশ এলাকা ডুবে যাওয়ায় শত শত মানুষকে তাদের বাড়ির ছাদ থেকে উদ্ধার করতে হয়েছে। এ ছাড়া হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে বলে জানান কর্মকর্তারা।

ফেডারেল সরকার ক্ষতিগ্রস্তদের যে কোন ধরনের সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

বিবিসি বলছে, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুকুম শহর। প্রদেশটিতে ২৪ ঘণ্টারও কম সময়ে ৩০০ মিমি-এর বেশি বৃষ্টিপাত হয়েছে এবং এর ফলে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মুকুম শহরের মেয়র মাতেউস ট্রোজান রেডিও গাউচাকে বলেন, ‘এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।’

এদিকে বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় পৌঁছাতে উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ব্যবহার করছেন। সংবাদমাধ্যম বলছে, বন্যা হওয়ার পেছনে অনেক কারণ থাকে বলে মনে করা হলেও জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বৃদ্ধির ফলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েই চলেছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্রাজিলের সাও পাওলো রাজ্যে বন্যা ও ভূমিধসে অন্তত ৪০ জন নিহত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102