ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাজিলে স্কুলে হামলায় তিন শিশুসহ নিহত ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের সান্তা ক্যাটেরিনা প্রদেশে একটি নার্সারি স্কুলে ছুরিকাঘাতে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ওই শিশুদের বয়স দুই বছরের নিচে। হামলার সময় ভবনটিতে ৩০ জন শিশু ছিল।

এক বিবৃতিতে পুলিশ আরও জানিয়েছে, হামলার পর ১৮ বছর বয়সী হামলাকারী ছুরি দিয়ে নিজেকে আঘাত করে। হামলাকারীর অবস্থা গুরুতর। তবে এই হামলার কারণ এখনো জানা যায়নি।

সিলভিয়া ফার্নান্দেজ নামের স্থানীয় এক স্কুল কর্মকর্তা বলেন, ‘হামলাকারী ছুরি দিয়ে নিজেকে আঘাত করে আত্মহত্যা করতে চেষ্টা করে কিন্তু পারেনি। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা হামলাকারীর উপর ক্ষুব্ধ হয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে আক্রমণ করার চেষ্টাও করে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102