ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচের হাইলাইটস দেখুন ভিডিওতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৮ বার পঠিত

ইনজুরি নিয়েই শেষ দুই ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। চোট পাওয়া পায়ে সেমিফাইনালে আরো একবার আঘাত পান মেসি।

বুটের ওপর পায়ের গিট ফেঁটে রক্ত ঝরে, যা এংলেট চুইয়ে গোল বৃত্তাকার জমাট হয়ে যায়। মাঠে পায়ের ওই ক্ষত নিয়ে কাঁতরান মেসি।

শঙ্কা জেগেছিল ফাইনালে খেলতে পারবেন কি না মেসি। অবশেষে খেললেন মেসি। দুই ইনজুরি নিয়েই! ২৮ বছর ধরে অধরা শিরোপার স্বাদ দিলেন আর্জেন্টাইনদের।

বাংলাদেশ সময় রোববার সকাল ৬ টায় ব্রাজিলের ঐতিহাসিক স্টেডিয়াম মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয় ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।

আর ডি মারিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে হারাল মেসির আর্জেন্টিনা।

ম্যাচের ২২ মিনিটের মাথায় গোলটি করেন ডি মারিয়া। ফাইনালের প্রথম একাদশে ডি মারিয়াকে ফিরিয়ে তার উপর আস্থা রেখেছিলেন আর্জেন্টিনা কোচ। আস্থার যথাযথ মর্যাদা রাখেন তিনি।

মাঝমাঠ থেকে দি পলের উড়িয়ে মারা বল ধরে ব্রাজিল গোলরক্ষক এদারসনের মাথার উপর তা জালে জড়িয়ে দেন এই পিএসজি ফরোয়ার্ড।

এক্ষেত্রে ব্রাজিল ডিফেন্ডার রেনান লোদির সামনে সুযোগ ছিল ডি মারিয়াকে প্রতিহত করার। কিন্তু দৌড়ে ডি মারিয়ার নাগালই সেভাবে পাননি তিনি। ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধে ফিরে ৫২ মিনিটের মাথায় আর্জেন্টিনার জালে বল জড়াতে সক্ষম হন রিচার্লিসন। তবে অফসাইডের জন্য গোল বাতিল হয়।

এরপর আর জালের দেখা পায়নি কেউ। রেফারির শেষ বাঁশিতে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ম্যাচ হাইলাইটস দেখুন –

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102