ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৫৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বখাটের ছুরিকাঘাতে রাফি ভূঁইয়া (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নবীনগর উপজেলার আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত রাফি ভূঁইয়া নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের নিয়ামুল ভূঁইয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার আহাম্মদপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে প্রদীপ (২০) একটি মেয়েকে উত্ত্যক্ত করত। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় রাফি ভূঁইয়াসহ চার-পাঁচজন তাকে নবীনগর থানাধীন আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নিয়ে আসেন। পরে কথাবার্তার এক পর্যায়ে প্রদীপ চলে যেতে চাইলে রাফি ভূঁইয়া তাকে বাঁধা দেয়। তখন প্রদীপ তার সাথে থাকা ছুরি দিয়ে রাফির বুকের মাঝ বরাবর আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন রাফিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

রাফি ভূঁইয়া মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম। তিনি বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102