ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ আটক ৯

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৮৬ বার পঠিত

মোবাইলে প্রেমের ফাঁদ ফেলে আনিসুর হক (৩৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে দুই নারীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী এলাকার একটি বহুতল ভবন থেকে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকে।

আটকরা হলেন শহরের কান্দিপাড়ার দুলাল মিয়ার ছেলে শাকিল প্রকাশ লায়ন শাকিল (২৯), বিরাসারের মৃত শামছু মিয়ার ছেলে পান্না চৌধুরী (৩০), তার স্ত্রী জোনাকি ওরফে শিউলী(২৫), শিমরাইলকান্দি এলাকার জহিরুল হকের ছেলে এনামুল হক জুয়েল (৩০), একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে জোনায়েদ (২৭), বাসুদেব ইউনিয়নের দেলোয়ার খলিফার ছেলে সৌরভ (২২), শিমরাইলকান্দির রেনু মিয়ার ছেলে সাইমন ইসলাম ওরফে রাজু শিকদার (২৫), কান্দিপাড়ার শাকিলের স্ত্রী হাবিবা আক্তার (২৯) ও কলেজপাড়ার মৃত মগবুল হোসেনের ছেলে বাবুল মিয়া (৪৫)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এই চক্রটি নারীদের মাধ্যমে মোবাইলে প্রেমের ফাঁদ পেতে অপহরণসহ নানা অপকর্ম করে আসছিল। রোববার জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আনিসুর হক নামের এক ব্যবসায়ীকে প্রেমের ফাঁদে ফেলে শহরে নিয়ে আসে। তারপর তাকে অপহরণ করে টাকা দাবি করে। এই ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বহুতল ভবন ঘিরে ফেলে। সেখানে অভিযান চালিয়ে দুই নারী সহ অপহরণকারীদের আটক করা হয় এবং অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
তিনি আরও জানান, আটকদের মধ্যে শাকিল ওরফে লায়ন শাসিল দুর্ধর্ষ অপহরণকারী, ম্যাজিস্ট্রেট এর গাড়ি ভাঙচুরসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102