ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ বস্তা ভারতীয় চিনিসহ আওয়ামী লীগ নেতা আটক

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৯২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত পথে অবৈধভাবে আসা ৫০ বস্তা চিনিসহ নুরুন্নবী আজমল (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছেন গোয়েন্দা সদস্যরা।

সোমবার (৮ এপ্রিল) দিনগত মধ্যরাতে উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক নুরুন্নবী আজমল ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি কসবা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম- আহ্বায়ক।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নুরুন্নবী আজমলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বসতবাড়ির সামনের গেটে ১০ বস্তা ভারতীয় চিনিসহ তাকে আটক করা হয়। এসময় নুরুন্নবীর সঙ্গে থাকা জনি নামের অপর এক সহযোগী পালিয়ে যান। পরে আটক আজমলের দেওয়া তথ্য অনুযায়ী, বায়েক আলহাজ শাহ আলম কলেজের সামনের রাস্তা থেকে আরও ৪০ বস্তা অবৈধ পথে আসা চিনি জব্দ করা হয়।

ওসি আফজাল হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পলাতক আসামির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102