ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্তঃজেলা অটোরিকসা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউপির আখিঁতারা বাজারে অভিযান পরিচালনা করে ৩ জনকে ও তাদের দেওয়া তথ্য মতে রাতে বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।

রোববার (৮ অক্টোবর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম।

গ্রেফতাররা হলেন— মো. রুবেল মিয়া (২৩) জেলার সদর উপজেলার শ্যামপুর এলাকার আব্দুল সালাম মিয়ার ছেলে, একই এলাকার মো. কুদ্দুস মিয়ার ছেলে মো. পায়েল মিয়া (২৩), রতন মোল্লার ছেলে মো. জসিম উদ্দিন (১৮), বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার দোলা মিয়ার ছেলে মো. মিলন মিয়া (২৫), চান্দুরা (কালিসিমা) এলাকার মো. আবু আহাম্মদের ছেলে মো. সোহেল মিয়া (৩০) ও একই এলাকার ফারুক মিয়ার স্ত্রী জোস্না বেগম (৩০)।

ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউপির আখিঁতারা বাজারের রাজীব অটোরিকশা গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর থেকে একটি অটোরিকসা চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্য রুবেল, পায়েল ও জসিমকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা জেলার সদর, বিজয়নগর, আশুগঞ্জ ও সরাইল উপজেলায় সঙ্গবদ্ধভাবে পরস্পর যোগসাজসে অটোরিকশা, ব্যাটারি, সিএনজি ইত্যাদি চুরি করে। পরে চোরাই রিকশা বিভিন্ন জনের কাছে ক্রয়-বিক্রয় করে থাকে।

তিনি আরও জানান, পরে তাদের দেওয়া তথ্য মতে, জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে রাতে চোরচক্রের আরও তিন সদস্য মিলন, সোহেল ও জোস্না বেগমকে গ্রেফতার করা হয়। তারা সকলে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ রোববার আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102