ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় সাময়িকভাবে রেলস্টেশন চালু হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৬ বার পঠিত

মঙ্গলবার (১৫ জুন) থেকে সাময়িকভাবে চালু হবে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন। গত মার্চে হেফাজতে ইসলামের তাণ্ডবের পর থেকে বন্ধ ছিল এ স্টেশনের কার্যক্রম।

রোববার (১৩ জুন) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (অপারেশন) রেজাউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্রাহ্মণবাড়ীয়া স্টেশনের অপারেটিং কার্যক্রম পরিচালনার জন্য সিগনালিংসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম এবং বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াদি সংস্কার প্রতিস্থাপিত না হওয়া পর্যন্ত শুধুমাত্র যাত্রী সুবিধা বিবেচনায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্টেশনটি সাময়িকভাবে “ডি ক্লাস” স্টেশন হিসেবে পরিচালনা করা যাবে।

এতে আরো বলা হয়, ১৫ জুন থেকে আপাতত পাঁচ জোড়া মেইল এক্সপ্রেস/কমিউটার, সুরমা মেইল (১৯২০), ময়মনসিংহ এক্সপ্রেস (৩৭/৩৮), কর্ণফুলী কমিউটার (৩/৪) ও তিতাস কমিউটার (৩৩/৩৬ ও ৩৪/৩৫) ট্রেন ও আগামী ১৯ জুন থেকে এক জোড়া আজগর পারাবাত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনের যাত্রা বিরতি এবং ট্রেন অপারেশন করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102