ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকসহ ৬ তরুণ-তরুণী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক সেবন করে বহন করার সময় তিন তরুণ-তরুণী সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে রোববার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেলবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার সরকার পাড়ার মোবারক চৌধুরীর মেয়ে মাহি আক্তার (২২) বণিকপাড়ার নেহার মিয়ার মেয়ে নিশা আক্তার (২২) মৃত জালাল মিয়ার মেয়ে সানজিদা আক্তার পায়েল (১৮) আখাউড়া উপজেলার নিলাখাদ এলাকার আব্দুল হকের ছেলে ইকরাম হোসেন প্রকাশ একরাম (২০) মনিয়ন্দ এলাকার আব্দুল মালেকর ছেলে কামরুল হাসান (২০) একি এলাকার ইদ্রিস মিয়ার ছেলে ইকরাম হোসেন হৃদয় (২২)।

মামলার তদন্তকারী কর্মকর্তা আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে তিনটি মেয়ে মনিয়ন্দে মাদক সেবন করতে আসে। মনিয়ন্দে তাদের ছেলে বন্ধু থাকায় তাদের সাথে যোগাযোগ করে আসে। রাতে অপরিচিত তিন মেয়েকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা থানায় খবর দিলে রাতে টহলরত পুলিশ এসে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আসা তিন তরুণীও স্থানীয় তিন তরুণকে আটক করে। এসময় তিন তরুণীর কাছে নিষিদ্ধ ভারতীয় ৪ বোতল স্কফ সিরাপ পাওয়ার যায়।

জসিম উদ্দিন আরও জানান, তিন তরুণী ও তিন তরুণকে জিজ্ঞাসাবাদ করলে জানায়, তারা সবাই স্কফ সিরাপ সেবন করে। তিন তরুণীর কাছে থেকে উদ্ধার হওয়া স্কফ সিরাপ গুলো তারা নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় তিন তরুণীর বিরুদ্ধে মাদক সেবন ও বহনের অপরাধে এবং তিন তরুণকে মাদক সেবনের অপরাধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102