ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছুরিকাঘাতে যুবক হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাজু মিয়া (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। রবিবার রাতে পৌর এলাকার দেবগ্রামের টানা ব্রিজ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পরকীয়া প্রেমিকার সঙ্গে যোগাযোগ রাখায় শুভ (২৫) নামে আরেক যুবক এ ঘটনা ঘটায় বলে নিহত রাজুর পরিবারের অভিযোগ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কথিত প্রেমিকা ও অভিযুক্ত শুভ’র বাবা-মাকে আটক করে থানায় নিয়ে গেছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. নাহিদ হাসান ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

নিহত রাজু দেবগ্রামের দুলাল মোল্লার বাড়ির ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ি লক্ষীপুরের কমলগঞ্জ উপজেলায়। অভিযুক্ত শুভ’র বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তারা দেবগ্রামের শেখ রেজাউল করিমের বাসায় ভাড়া থাকতো।
রাজুর বাবা আলমগীর মিয়া জানান, প্রায় ২০ বছর ধরে তিনি আখাউড়ায় থাকেন। বিয়ে করেন উপজেলার নয়াদির গ্রামে। বড় ছেলে রাজু ডিস লাইনের কর্মচারী হিসেবে কাজ করতো। রবিবার রাত নয়টার পর দেবগ্রাম টানা ব্রিজের সামনে থেকে তাকে ডেকে নির্জন জায়গায় নিয়ে ছুরিকাঘাত করে শুভ। খবর পেয়ে রাজুকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে আশুগঞ্জ এলাকায় মারা যায়।
রাজুর মা আনোয়েরা বেগম অভিযোগ করেন, তিন-চার মাস আগে মাঈনুদ্দিন মিয়ার বিবাহিত ছেলে শুভকে এক মেয়ের সঙ্গে দেখে ফেলে রাজু। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ হয়। এরই জের ধরে রাজুকে হত্যা করে শুভ।

আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী জানান, ওই মেয়েটির সঙ্গে রাজুও যোগাযোগ রাখতো বলে শুভ’র সঙ্গে বিরোধ হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সহকারী পুলিশ সুপার সার্কেল (কসবা-আখাউড়া) নাহিদ হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102