ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি আইসক্রিম ফ্যাক্টরিতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাত সাড়ে ১০টার দিকে পৌরশহরের মসজিদপাড়ায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আখাউড়া পৌরশহরের মসজিদপাড়ায় একটি বেনামি আইসক্রিম ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকারক ও মেয়াদবিহীন ফুড কালার, ভেজাল কেমিক্যাল, অন্য প্রতিষ্ঠানের নকল আইসক্রিম তৈরির লেবেলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফ্যাক্টরির মালিক নবী হোসেনকে (৫৫) দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

নবী হোসেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কালিকাপুর গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে।
দণ্ডপ্রাপ্ত ওই ফ্যাক্টরির অপর মালিক লিটন মিয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানের টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ সময় ভেজাল আইসক্রিম ও পানীয় তৈরির কাজে ব্যবহারকৃত মালামাল জব্দ করা হয় এবং বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ও কেমিক্যাল ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। ওই অভিযানে আখাউড়া থানার পুলিশ সহযোগিতা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102