ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিজ বাসার ছাদ থেকে শনিবার ইয়াসিন আরাফাত (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার আশুগঞ্জ বাজারের কালাম মিয়ায় বাড়ির ছাদ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত ইয়াসিন জেলার নবীনগর উপজেলার হাজী আব্দুর রহমান মিয়ার ছেলে। সে বাজারের কালাম মিয়ার বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, ইয়াসিন ব্রাহ্মণবাড়িয়ার একটি গ্যারেজে কাজ করতেন। বৃহস্পতিবার বিকালে তিনি আশুগঞ্জ আসেন। কিন্তু শুক্রবার সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত ১২টার দিকে ইয়াসিনের বড় ভাই তুষার নিহত ইয়াসিনের ফেসবুক আইডিতে ঢুকে ম্যাসেঞ্জার চেক করেন। এসময় তিনি দেখতে পান রায়হান নামের তার এক বন্ধুকে ইয়াসিন কান্নাজড়িত কণ্ঠে ভয়েস ম্যাসেজ পাঠিয়েছে। সেখানে তার বাসার ছাদে আসার জন্য অনুরোধ করেন ইয়াসিন। কিন্তু রায়হান সেটি দেখেননি। এই ঘটনার পর তারা বিষয়টিকে গুরুত্ব দেননি। তারা ভেবেছিলেন ইয়াসিন হয়তো রাগ করে ছাদে বসে আছেন। পরে সকালেও সে বাসায় না ফেরায় পরিবারের লোকজন ছাদে গিয়ে ডাকাডাকি করেন। এসময় ছাদের বাইরে থেকে দরজা লাগানো ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

নিহতের বাবা হাজী আব্দুর রহমান জানান, ইয়াসিন সবসময় একান্ত, আলভি, রায়হান ও প্রান্তের সাথে আড্ডা দিত। তারাই তাকে হত্যা করেছেন। ২০-২৫ দিন আগে ইয়াসিনকে তার কয়েকজন বন্ধু মারধর করেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদের জন্য ইয়াসিনের বন্ধু আলভি ও একান্তকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102