ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার ঝড়ে গাছচাপায় একজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৪২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিটঘর গ্রামে রবিবার দুপুরে হওয়া ঝড়ে গাছচাপায় মোজাম্মেল হক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মোজাম্মেল ওই গ্রামের আজিজুল হকের ছেলে।

নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. একরামুল ছিদ্দিক ও ইউনিয়ন পরিষদ সদস্য মেহেদি জাফর দস্তগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে ঝড় শুরু হলে মোজাম্মেল তার বাড়ির উঠানের গাছে বেঁধে রাখা গরুর বাঁধন খুলতে যান। এসময় গাছ ভেঙে মোজাম্মেলের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে, ঝড়ের পর থেকে নবীনগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102