ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার ফূর্তি করতে গিয়ে অপহরণ হন নারীর কাছে!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

অপহরণের পর মিন্টু রঞ্জন দাস নামের এক ভারতীয় নাগরিক ও মোবারক হোসেন নামের এক ঠিকাদারকে উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশের একটি বিশেষ দল। আজ রোববার (২১ মার্চ) এ ঘটনায় দুই জনকে আটকের পর মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, রবিন (২২) ও সিয়াম (১৮)। তাদের দুই জনের বাড়ি সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে।

পুলিশ সূত্র জানা গেছে, মিন্টু রঞ্জন দাস আশুগঞ্জ-আগরতলা চার লেন সড়ক প্রকল্পে এফকন ইনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত আছেন। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে। এই সড়ক প্রকল্পে সাব ঠিকাদারের কাজ করেন মোবারক হোসেন।

শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় এই দুই জন জেলা শহরের কলেজ-পাড়ায় একটি বাসাতে আনন্দ-ফুর্তি করতে যান। সেখানে তাদেরকে অপহরণ করেন কয়েকজন নারী ও যুবক। সেখান থেকে অপহরণের পর তাদেরকে নারীদের সাথে আপত্তিকর ছবি তুলতে বাধ্য করা হয়। পরে ছবি তোলা শেষে ভারতীয় ওই নাগরিক ও ঠিকাদার মোবারক হোসেনের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।

এদিকে মোবারকের গাড়ির চালক ওই বাড়ি থেকে কিছুটা দূরে অপেক্ষা করছিলেন। তখন ভেতর থেকে কেউ বের না হওয়ায় সন্দেহ হয়। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় গিয়ে বিষয়টি জানান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা ও সদর মডেল পুলিশের সমন্বয়ে একটি দল অভিযান চালায়। এসময় প্রযুক্তির ব্যবহার করে প্রথমে আশুগঞ্জ থেকে ভারতীয় নাগরিক মিন্টু রঞ্জন দাসকে উদ্ধার করা হয়। আর আটক করা হয় দু’জন অপহরণকারীকে। তবে বিষয়টি গোপন রেখে আটক দু’জন অপহরণকারীর মাধ্যমে অন্য অপহরণকারীদের বলা হয়, অপহৃত ঠিকাদার মোবারক হোসেনকে নিয়ে জেলা শহরের মেড্ডায় এসে মুক্তিপণের টাকা নিয়ে যেতে।

শনিবার (২০ মার্চ) মধ্যরাত ১২টার দিকে ঠিকাদার মোবারক হোসেনকে নিয়ে মেড্ডায় এসে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। সেখান থেকে টিকাদার মোবারক হোসেনকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার বিষয়ে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, অপহরণের ঘটনায় ঠিকাদার মোবারক হোসেন বাদী হয়ে আটক দুই জনসহ ১৩ জনের নামে মামলা দায়ের করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102