ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘আল-কায়দার’ ২ সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল-কায়দার’ দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে র‌্যাবের আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার শাহবাজপুর গ্রামের মো: গিয়াস উদ্দিনের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শহাবাজপুর গ্রামের মো: গিয়াস উদ্দিনের ছেলে হাফেজ মো: ইয়াহিয়া (২২) এবং একই গ্রামের মো: আলাউদ্দিনের ছেলে মো: হুজাইফা সাদ (২০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার ভোররাতে শাহবাজপুর গ্রামের দিঘির উত্তরপাড়ের বাসিন্দা গিয়াস উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২টি উগ্রবাদী বই, উগ্রবাদী বইয়ের দুটি ফটোকপি, ৪টি লিফলেট, দুটি মোবাইল ফোন ও মোবাইল ম্যাসেজের ৩ পাতা ফটোকপি উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল-কায়দার সদস্য। তারা ছদ্মবেশে এই এলাকায় অবস্থান করে উগ্রবাদী মতাদর্শে উগ্রবাদী বই ও উগ্রবাদী প্রচারণা সংক্রান্ত লিফলেট এবং মোবাইল এর মাধ্যমে উগ্রবাদী প্রচারণাসহ বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সংঘটন করার উদ্দেশ্যে অবস্থান করছিল।

র‌্যাব জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে আল-কায়দার সক্রিয় সদস্য হিসাবে পরিচয় দেয়। তারা বিভিন্ন কৌশলে বিভিন্ন এলাকা থেকে সদস্য সংগ্রহের কাজ করে। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102