ads
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি মার্কেটে আগুন লেগে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে পৌরশহরে পুরাতন বাজার সিএনজি স্টেশনের সামনের একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি রেঁস্তোরা,সেলুন, হার্ডওয়ারের দোকানসহ ১২ টি দোকান পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কসবা , ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া থেকে ফায়ার তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভুঁইয়া জানান, রাতে পৌরশহরের জনতা টাওয়ার পাশে একটি মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের তীব্রতায় প্রায় ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী আগুনে প্রায় ৮০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102