ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষা করাতে এসে লাইনে দাঁড়িয়েই মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৫ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা দিতে গিয়ে লাইনে দাঁড়িয়েই মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আজ বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত মো. ইকবালের বাড়ি সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামে।

ঘটনার সময় ইকবালের সঙ্গে ছিলেন তার চাচাতো ভাই। নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি বলেন, গত এক সপ্তাহ ধরে করোনার উপসর্গে ভুগছিলেন ইকবাল। তার মূলত জ্বর-সর্দি ছিল। তবে তেমন কোনো অসুস্থতা দেখা যায়নি।

তিনি বলেন, আজ নমুনা দিতে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন তিনি। সকাল ৯টার দিকে হঠাৎ অচেতন হয়ে পড়ে গেলে জরুরি বিভাগে তাকে নেয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক সোলায়মান মিয়া বলেন, ‘মৃত্যুর পর তার অ্যন্টিজেন পরীক্ষা করা হয়। তাকে দেখা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। জরুরি বিভাগে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102