ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র নির্যাতনের মামলায় মাদ্রাসা শিক্ষকের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসার এক শিশু ছাত্রকে শারীরিকভাবে নির্যাতনের মামলায় মঈন উদ্দিন (৪২) নামে এক মাদরাসার শিক্ষককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাসুদ পারভেজ এই রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত মঈন উদ্দিন জেলা শহরের কলেজ পাড়ার ক্বারীমীয়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি জেলার সরাইল উপজেলার আখিঁতারা গ্রামের ছাদেকুল ইসলামের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, কলেজপাড়ার ওই মাদরাসায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের রামরাইল গ্রামের আবদুল মালেক হাজারীর ৯ বছর বয়সী ছেলে মোঃ ইব্রাহিম পড়াশুনা করতো। শিক্ষক মঈন উদ্দিন ২০১৮ সালের ১১ ও ১৩ আগস্ট দফায় দফায় শিশু ইব্রাহিমকে অমানবিক শারীরিক নির্যাতন করেন এবং অবস্থা বেগতিক দেখে নিজেই তাকে চিকিৎসা করান। খবর পেয়ে ইব্রাহিমের অভিভাবকরা এসে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় ইব্রাহিমের মা হোসনে আরা বেগম বাদী হয়ে ২০১৮ সালের ২৯ আগষ্ট শিক্ষক মঈন উদ্দিনের বিরুদ্ধে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

শিক্ষক মঈন উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষনার সময় শিক্ষক মঈন উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মোস্তাফিজুর রহমান। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মোঃ নাছির মিয়া। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ তানভীর কাউসার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102