ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জিহাদ (৩২) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে দুপুর ১টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে এ ঘটনা ঘটে। জিহাদ ওই এলাকার মালেক মিয়ার ছেলে। সে মালু মিয়ার বেয়াই ইব্রাহীমের গৃহকর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কাশিনগরের প্রভাবশালী মাদক বিক্রেতা ইব্রাহিম মিয়ার মেয়ে নিপা আক্তারকে বিয়ে করেন একই এলাকার মালু মিয়ার ছেলে প্রবাসী সেলিম মিয়া। সম্প্রতি নিপার সঙ্গে তার স্বামীর মনোমালিন্য চলছিল।

এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল সোমবার প্রবাসে থাকা সেলিমের সঙ্গে মোবাইল ফোনে নিপার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিম তার স্ত্রী নিপাকে বলে, তোমার বাবা মাদকবিক্রেতা। একথা নিপা তার বাবা ইব্রাহীমকে জানায়। এরপর তার বাবার লোকজন সেলিমের বাবার বাড়িতে গিয়ে হামলা করে।

মঙ্গলবার সকালে ইব্রাহীমের লোকজনকে স্থানীয় বাজারে পেয়ে মালু মিয়ার লোকজন হামলা করে। এ নিয়ে গ্রামের সড়কে দুই বেয়াইয়ের পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইব্রাহীমের পক্ষের জিহাদ মিয়া ছুরিকাহত হয়। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইব্রাহীম মিয়ার বেয়াই মালু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102