ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় তিন ট্রাকের সংঘর্ষ, চালক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২৫ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিন ট্রাকের সংঘর্ষে সাইদুল ইসলাম (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল বগুড়ার শিবগঞ্জ থানার কামতারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। এ ঘটনায় অপর এক ট্রাকচালকও আহত হয়েছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকামুখী পাথরবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটমুখী আলুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অপর একটি ট্রাকও নিয়ন্ত্রণ হারিয়ে আলুবাহী ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাথরবাহী ট্রাকের চালক সাইদুলের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় আহত অপর এক চালককে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার পরিচয় জানা যায়নি। নিহতের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102