ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় তিন সন্তানের জননীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুকুরের পাড় থেকে তিন সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রহিমা বেগম (৪৫) শুক্রবার বিকেলে থেকে নিখোঁজ ছিলেন।

শনিবার (৬ মার্চ) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের জালালপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী সহিদ মিয়ার স্ত্রী।

পরিবারের সদস্যরা জানায়, রহিমা শুক্রবার বিকেলে বাড়ি থেকে বাজার করার জন্য বের হওয়ার পর তার খোঁজ মিলছিল না।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান, স্থানীয় লোকজন পুকুরে পাড়ে গলায় কাপড়ের বেল্ট পেছানো অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102