ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি অটোরিক্সাসহ আটক ছিনতাইকারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুটি ব্যাটারিচালিত অটোরিক্সাসহ মোশারফ হোসেন (২৯) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌরশহরের মসজিদপাড়ার শুল্ক গুদামের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। আটক মোশারফ হোসেন জেলার কসবা উপজেলার কুঠিবাজার এলাকার শাহ আলমের ছেলে।

আখাউড়া থানার সহকারী পরিদর্শক ময়নাল হোসেন খান জানান, বৃহস্পতিবার রাত পৌনে তিনটার দিকে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল আখাউড়া-চান্দুরা সড়ক থেকে দুটি ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়। খবর পাওয়ার পর পরই ছিনতাইকারীদের ধরতে মাঠে নামা হয়। অনেক খোঁজাখোঁজির পর সকালে শুল্ক গুদামের সামনে থেকে অটোরিক্সাসহ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য মোশারফ হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এসময় দুটি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, উদ্ধার হওয়া দুটি অটোরিক্সার মধ্যে একটির মালিক পৌরশহরের খড়মপুর এলাকার আতিকুর রহমান খাদেম বলে জানা গেছে। অপরটির মালিকের নাম এখন পর্যন্ত পাওয়া যায়নি। আটক মোশারফ হোসেনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102