ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি: বাবা-মার মৃত্যুর একদিন পর সন্তানের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা উল্টে মারা যাওয়া দম্পতির নিখোঁজ সন্তান মারিয়া’র(৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তিতাস নদীর পাড়ে ভেসে ওঠে শিশু মারিয়ার মরদেহ।

এর আগে সোমবার উপজেলার মহল্লা-উরুখুলিয়া এলাকায় স্পিডবোটের ঢেউয়ে উল্টে যায় নৌকাটি। এতে উপজেলার কাইতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে রিয়াদ (৩০) ও তার স্ত্রী লিজা আক্তার (২৫) তিতাস নদীতে পানিতে ডুবে মারা যায়। এ ঘটনায় নিখোঁজ ছিল তাদের সাত বছরের সন্তান মারিয়া। ঘটনার পর পরই উদ্ধার অভিযান শুরু করে নবীনগর দমকল বাহিনীর সদস্যরা।

নবীনগর ফায়ার সার্ভিসের সাব অফিসার শামসুল হক জানান, ‘নৌকা ডুবে যাওয়ার খবর পেয়ে সোমবার আমরা উদ্ধার অভিযান শুরু করি। নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে রাত পর্যন্ত অভিযান চালিয়ে বিরতি দিয়ে মঙ্গলবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আমরা শিশুটিকে উদ্ধার করতে তল্লাশি চালাই। সন্ধ্যায় শিশুটির মরদেহ নদীর তীরে ভেসে ওঠে।

এদিকে মঙ্গলবার সকালে মারা যাওয়া দম্পতি রিয়াদ-লিজাকে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102