ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিকের আত্মহত্যার ঘটনায় আটক প্রেমিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অন্তর চৌধুরী (২০) নামের এক তরুণ তার প্রেমিকার বাড়িতে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের উত্তর কাউতলি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিকা নদী আক্তারকে (২৪) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত অন্তর শহরের কাউতলি কামাল চৌধুরীর ছেলে। আর নদী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ মিশ্রপাড়ার শুক্কুর মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছর খানেক আগে স্বামীর সাথে তালাক হয় নদীর। তিনি উত্তর কাউতলি এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। ওই বাসায় নদী একাই থাকেন। কয়েক মাস আগে অন্ততের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান নদী। প্রেমের সম্পর্কের জেরে অন্তরও নদীর সঙ্গে তার বাসায় থাকতেন। কিন্তু বিবাহিত হওয়ায় নদীর সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নেয়নি অন্তরের পরিবার। গত সোমবার রাতে অন্তরের সঙ্গে ঝগড়া হয় নদীর। তবে কী নিয়ে ঝগড়া হয়েছে সেটি জানাতে পারেনি পুলিশ।

মঙ্গলবার বিকেলে অন্তরকে বাসায় রেখে বাইরে যান নদী। এরপর সন্ধ্যায় বাসায় ফিরে এসে দেখেন ঘরের সিলিং ফ্যানের পাখায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন অন্তর। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান নদী। সেখানে কর্তব্যরত চিকিৎসক অন্তরকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রহিম জানান, কী কারণে অন্তর আত্মহত্যা করেছেন সেটি নিশ্চিত করে জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য নদীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102