ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-পাওয়ার টিলারের সংঘর্ষে নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে বিজয়নগর উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রামের সাঈদ মিয়ার ছেলে আক্তার হোসেন (৪৫), সোলমান মিয়ার ছেলে রমজান মিয়া (৬০) ও হাবিবুল্লা মিয়ার ছেলে সুরতুল্লাহ (৩৫)। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বিজয়নগর থানার ওসি আতিকুর রহমান জানান, সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের রামপুর এলাকার যমুনা ব্রিকসের সামনে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই পাওয়ার টিলারের তিন আরোহী মৃত্যুবরণ করেন। এ ঘটনায় বাসের পাঁচজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102