ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির পাশের পুকুরে প্রাণ গেলো দুই শিশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে হাসান (৫) ও তাজিম (২) নামের দুই শিশু মারা গেছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার জাফরগঞ্জ ও আশুগঞ্জ উপজেলার শরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হাসান সদর উপজেলার জাফরগঞ্জ গ্রামের উত্তরপাড়ার আব্দুল মন্নাফ মিয়ার ছেলে ও তাজিম আশুগঞ্জ উপজেলার শরিফপুর গ্রামের ইদন মিয়ার ছেলে৷

স্বজনরা জানান, দুপুরে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয় হাসান। বিকেলে তাকে দেখতে না পেয়ে স্বজনরা খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুপুরে বাড়ির উঠান থেকে সবার অজান্তে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় তাজিম। স্বজনরা তার মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সোলাইমান মিয়া তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম ও আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মনিরুল ইসলাম পৃথকভাবে দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102