ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শ হয়ে প্রাণ গেল শিশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিদ্যুৎস্পর্শ হয়ে ফাতেমা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের নোয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা নোয়াহাটি গ্রামের তারুমিয়ার মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে শিশু ফাতেমা বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে খেলনাসামগ্রী পানি দিয়ে ধোয়ার জন্য বাড়ির পাশে একটি ডোবায় যায়।

এ সময় ডোবায় পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত জড়িয়ে যায় সে। এতে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই শিশু ফাতেমার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে সরাইল থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালেরর মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102