ads
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৪০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের দাবিতে প্রেমিক সাকিবুল ইসলামের (২০) বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী (১৬)। শনিবার রাত থেকে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর ফতেহপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলে প্রেমিক সাকিবুল ইসলামের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর থেকে শফিকুল ইসলামের ছেলে প্রেমিক সাকিবুল ইসলামের বাড়িতে একই গ্রামের এক তরুণী বিয়ের দাবিতে অনশন করছেন। সে এই বছর স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। এর আগেও দুবার একই দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠে মেয়েটি। সেসময় মেয়ের অভিভাবকরা তাকে সাকিবুলের সাথে বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে গেলেও তার কোনো সমাধান করেননি বলে জানান তারা।

ওই তরুণী বলেন, দীর্ঘদিন ধরে সাকিবুল ইসলামের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাকিবুলের পরিবার আমাদের সম্পর্ক মেনে নিলেও আমার পরিবার তা মেনে নিচ্ছে না। বরং পারিবারিকভাবে আমাকে অন্যত্র বিয়ের জন্য চাপ দিতে থাকে। তাই আমি নিজের ইচ্ছায় সাকিবুলের বাড়িতে এসে বিয়ের জন্য অনশন করছি। তার পরিবারের লোকজন বিয়ের বিষয়টির সুরাহা দিতে হবে। তা না করা পর্যন্ত তার অনশন চলবে বলে জানান ওই তরুণী।

প্রেমিক সাকিবের মা ফেরদৌসী বেগম বলেন, আমরা চাই বিষয়টি সামাজিকভাবে সমাধান হোক।

তরুণীর মা নাজমা বেগম জানান, এ বিষয়ে আমার মেয়ের বাবা-চাচারা সিদ্ধান্ত নিবে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102