ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যযুগীয় কায়দায় গৃহবধূকে নির্যাতন করল চাচা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই সন্তানের জননী আপন ভাতিজিকে নির্মমভাবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে তারই আপন চাচা সৌদী প্রবাসী হুমায়ুন মিয়া।

গতকাল রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পর নির্যাতিতা গৃহবধু চাচার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নির্যাতিতা গৃহবধু শান্তা আক্তার জানান, তিনি শহরের মৌড়াইল এলাকার ভাড়া বাসায় থাকেন। সম্প্রতি তিনি তার বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামে বেড়াতে যান। সেখানে তার শিশু সন্তানের সঙ্গে গতকাল দুপুরে আপন চাচা হুমায়ুন মিয়ার ঝগড়া হয়। পরে এ নিয়ে তার চাচা তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। সন্ধ্যার দিকে শান্তা ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সদরের দিকে আসার পথে তার আপন চাচা হুমায়ুন মিয়া কয়েকজন মুখোশপরা সন্ত্রাসী নিয়ে পথ রোধ করে। পরে তার নাক-মুখে কাপড় দিয়ে চেপে ধরেন। একপর্যায়ে মাথায় গুরুতর আঘাতসহ হাত পা ও শরীরের বিভিন্ন অঙ্গে ব্লেড দিয়ে পুরো শরীর ক্ষত বিক্ষত করে হত্যার চেষ্টা করেন চাচা হুমায়ুন।

পরে গুরুতর আহত অবস্থায় শান্তা চিৎকার শুরু করলে তার মা রওশন আরা ও স্থানীয়রা এগিয়ে এসে শান্তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসেন।

শান্তার মা রওশন আরা জানান, আমার মেয়েকে অমানুষিকভাবে নির্যাতন করা হয়েছে। আমি আমার মেয়ের উপর হামলার ঘটনার নিন্দা জানাই।

গৃহবধূ শান্তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক ডা. শওকত হোসেন জানান, গৃহবধুকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা স্থিতিশীল। আপাতত তার অবস্থা শংকামুক্ত।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, ঘটনা সর্ম্পকে অবগত আছি। অভিযোগ পেলে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আহত গৃহবধু শান্তা আক্তারের স্বামী রাসেল ও পিতা আয়ুব মিয়া রাজমিস্ত্রীর কাজ করেন। নির্যাতনের ঘটনায় পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102