ব্রাহ্মণবাড়িয়া শহরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার রাত ১১টায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
এজন্য পূর্ব কোন ঘোষণা দেয়নি তারা। হঠাৎই গ্যাস বন্ধ করে দেয়ায় সমস্যায় পড়েছেন মানুষ। বাখরাবাদ গ্যাসবিতরণ ও বিক্রয়বিভাগের উপ মহাব্যবস্থাপক রবিউল হক জানান,কারিগরি কারণে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ চালু হয়নি।