ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিখলী গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী হানিফ মিয়া মিয়া পলাতক রয়েছে। আজ বুধবার সকালে নিলখী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মর্জিনা বেগম (৫৫) ওই এলাকার হানিফ মিয়ার (৬৫) স্ত্রী।

জানা যায়, পারিবারিক কলহের জেরে হানিফ মিয়া তার স্ত্রী মর্জিনা বেগমের মাথায় শাবল দিয়ে মাথায় আঘাত করে ঘরের দরজা তালা দিয়ে পালিয়ে যায়। এ সময় তার ছেলে সোহেল প্রবাস থেকে বাবা-মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে তার ভাবি তাসলিমা বেগমকে বাড়িতে এসে খবর নিতে বলেন। তাসলিমা এসে শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে থাকতে দেখেন। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে মর্জিনাকে উদ্ধার করে হাসপাতারে পাঠায়। পথেই তার মৃত্যু হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, পারিবারিক কলহের কারণে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে পরিবারে পক্ষ থেকে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।

হানিফ মিয়ার ছেলে বাদশা মিয়া বলেন, ‘আমার বাবা মানসিকভাবে অসুস্থ। এমন ঘটনা কেন ঘটলো, কিছুই বলতে পারছি না। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102