ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ-রেলস্টেশনে অগ্নিসংযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে ঢাকা ও চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রদের ওপর হামলার খবরে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করছেন মাদ্রাসা ছাত্ররা। শুক্রবার বেলা সাড়ে ৩ টার দিকে শহরের বিভিন্নস্থানে মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ শুরু হয়।

লাঠিসোঠা নিয়ে তারা শহরের প্রধান সড়কের টিএরোড,কুমারশীল মোড় এবং ভাদুঘরে কুমিল্লা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এসময় বিভিন্ন স্থাপনার ওপর হামলা চালানো হয়। এ থেকে বাদ যায়নি থানাও। রেলষ্টেশনে আগুন ধরিয়ে দেয়া হয়। সেখানে হামলা অব্যাহত রয়েছে। হামলা চালানো হয় বঙ্গবন্ধু স্কোয়ারে।

সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেয়া হয়। এছাড়া হামলা হয় জেলা শিল্পকলা একাডেমীতে,কুমারশীল মোড় সড়ক দ্বীপে। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার একজন শিক্ষক মাওলানা আবদুল হক জানান, হাটহাজারীতে মাদ্রাসা ছাত্র মারা গেছে এই খবরে এখানকার ছাত্ররা উত্তেজিত হয়ে মাঠে নেমেছে। তাদের পূর্ব কোন কর্মসূচি ছিলোনা।

এ ঘটনায় শহরের প্রধান সড়ক এবং কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে পুরো ঘটনার সময় পুলিশকে কোথাও দেখা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102