ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের জেলা সহকারী প্রচার সম্পাদকসহ গ্রেফতার ১০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

হেফাজতে ইসলামের ডাকা বিক্ষোভ ও হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ব্যাপক ভাঙচুর ও সহিংসতা চালানোর অভিযোগে হেফাজতের জেলা সহকারী প্রচার সম্পাদক মুফতি জাকারিয়া খানকে (৪৩) গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষক মুফতি জাকারিয়া খান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে সরকার উৎখাতের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে জামিয়া ইউনুছিয়া মাদরাসা আশপাশের বিভিন্ন মাদরাসার ছাত্র-শিক্ষককে নিয়ে ব্যাপক তাণ্ডবলীলা চালায়। এ সময় সে এবং তার সিনিয়র মুরুব্বিদের প্রত্যক্ষ নির্দেশে হেফাজতের ছাত্র-শিক্ষকরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগসহ ব্যাপক তাণ্ডব চালায়।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আরও ৯ জন হেফাজত নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৫৫ টি মামলায় ৩৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102