ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসিকে বদলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমের পর এবার পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) রাতে পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তাকে জেলার নাসিরনগর থানার চাতলপাড় ফাঁড়ির ইনচার্জ হিসেবে বদলি করা হয়। একই আদেশে চাতলপাড় ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমারকে সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে এক আদেশে ইন্সপেক্টর ইশতিয়াক আহমেদ ও রঞ্জন কুমারকে বদলি করা হয়েছে।

এর আগে হেফাজতে ইসলামের তাণ্ডবের এক মাস পূর্ণ হওয়ার দিনে গত ২৬ এপ্রিল পুলিশ সদর দফতরের এক আদেশে ওসি আবদুর রহিমকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী বিক্ষোভে পুলিশি হামলার প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা হরতালের সময় গত ২৬ থেকে ২৮ মার্চের সহিংসতার ঘটনার পর দেড় মাসের ব্যবধানে সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) আলাউদ্দিন আহমেদ চৌধুরী, বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নাজমুল আহমেদকেও বদলি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102