ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ২৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার -২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার দুদিন পর মোহন মিয়া (৬৪) নামের এক প্রার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ফজর আলী মৈশানের ছেলে।
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা আক্তার বলেন, হঠাৎ অসুস্থতা অনুভব করলে বিকেলে পরিবারের লোকজন মোহন মিয়াকে হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন মোহন মিয়ার বিকেল সাড়ে ৫টার দিকে মৃত্যু হয়। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তার মরদেহ পরিবারের লোকজন সন্ধ্যার দিকে নিয়ে গেছে।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, প্রার্থীর মৃত্যুর বিষয়ে নির্বাচন কমিশনের কাছে মতামত চাইব। এরপর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার দফতরে উপস্থিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এ আসনে নির্বাচনে অংশ নিতে ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102