ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রিকসের নতুন ৬ সদস্যের নাম ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৫৯ বার পঠিত

ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক জোট ব্রিকসে নতুন ছয়টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার জোটের শীর্ষ সম্মেলনে নতুন সদস্য দেশগুলোর নাম ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

নতুন পূর্ণ সদস্য দেশগুলো হলো- মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। আমন্ত্রণের ভিত্তিতে ২০২৪ সালের ১ জানুয়ারি দেশগুলো ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবে।

সম্প্রসারণ চুক্তি অনুযায়ী গ্রুপের বর্তমান সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার অনুমোদনে কয়েক ডজন দেশ ব্রিকসের সদস্য হবে। মূলত এর মাধ্যমে পশ্চিমকে টেক্কা দিতে একটি কার্যকর প্রতিদ্বন্দ্বী তৈরি করতে চাইছে বেইজিং এবং মস্কো।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকসের তিন দিনের শীর্ষ সম্মেলনে গ্রুপটিকে সম্প্রসারণের বিষয়টি আলোচ্যসূচির শীর্ষে আছে। ব্রিকসের সব সদস্য প্রকাশ্যেই সম্প্রসারণের বিষয়ে মত দিয়েছেন। তবে কয়টি দেশকে সদস্য করা হবে এবং বিষয়টি কত দ্রুত হবে, তা নিয়ে নেতাদের মধ্যে রয়ে গেছে বিভক্তি।

শীর্ষ সম্মেলনের আয়োজক দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর বুধবার বলেছেন, নতুন সদস্যদের বিবেচনা করার প্রক্রিয়া নিয়ে একমত হয়েছেন ব্রিকস নেতারা।

তিনি বলেন, ‘সম্প্রসারণের বিষয়ে আমরা একমত। ব্রিকসে আসতে আগ্রহী দেশগুলোর সদস্যপদ দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য আমরা একটি কাঠামো তৈরি করেছি। এটি খুব ইতিবাচক।’

প্যান্ডর বলেন, ‘বৃহস্পতিবার শীর্ষ সম্মেলন শেষ হওয়ার আগে ব্লকের নেতারা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত ঘোষণা দেবেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102