ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রিজ থেকে নদীতে পড়ে নিখোঁজ সেই শ্রমিকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৯ বার পঠিত

গোপালগঞ্জে ব্রিজের রেলিংয়ে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময় মধুমতি নদীতে পড়ে নিখোঁজ এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মুরাদ শেখ (১৮)।

শনিবার সকাল ১০টার দিকে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী একটি ডুবুরি দল নদী থেকে ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে।

এর আগে শুক্রবার রাতে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়।

নিহত মুরাদ শেখ সদর উপজেলার গোবরা গ্রামের খোকা মিয়া শেখের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, সকাল ৮টা থেকে ডুবুরি দল খোঁজাখুঁজি শুরু করে। ২ ঘণ্টা পর সকাল ১০টার দিকে ঘটনাস্থলের ১০০ গজের মধ্যে থেকে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মুরাদ শেখ বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময় অসাবধানতাবশত উলপুর ব্রিজের ওপর থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় মুরাদ শেখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102