ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রিটিশ তরুণীকে ধর্ষণ, বাংলাদেশির ৬ বছরের জেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৫৬ বার পঠিত

ব্রিটেনের পোর্টমাউথে এক ব্রিটিশ তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মুহিব উদ্দিন (৩১) নামে এক বাংলাদেশি যুবককে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

জানা গেছে, ২০২০ সালের ২৯ আগস্ট স্থানীয় সময় রাত ১০টার দিকে ক্লেরেডন রোডে ওই তরুণীকে ধর্ষণ করেন মুহিব। পোর্টমাউথের একটি কাবাব রেস্তোরাঁয় কাজ করতেন ওই বাংলাদেশি যুবক।

ব্রিটেনের হ্যাম্পশায়ার পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ওই তরুণী মুহিব উদ্দিনকে চিনতেন না। মুহিব ২০১৬ সালে বাংলাদেশ থেকে ব্রিটেনে যান। তার আইনজীবীর দাবি, ব্রিটেন কিংবা বাংলাদেশের মুহিবের নামে আগে কোনা মামলা নেই। রেবেকা অস্টিন নামে পোর্টমাউথ আদালতের বিচারক গত ১৩ জানুয়ারি এ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার দিন আদালতের উপস্থিত ছিলেন ওই ভুক্তভোগী তরুণী। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, রেষ্টুরেন্ট কর্মী মুহিব পরিকল্পিতভাবে তরুণীকে ধর্ষণ করেছেন। আদালত সিসিটিভির ফুটেজ দেখে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হন।

মুহিবকে ব্রিটেনে আজীবনের জন্য ‘যৌন অপরাধী’ হিসেবে চিহ্নিত করা হবে বলেও জানিয়েছে ব্রিটিশ আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102