ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে চান সদ্যই পদত্যাগ করা চ্যান্সেলর ঋসি সুনাক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৪৬ বার পঠিত

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সদ্যই পদত্যাগ করা চ্যান্সেলর বা অর্থমন্ত্রী ঋসি সুনাক।

টুইটারে একটি ভিডিও প্রকাশ ও টুইটের মাধ্যমে তিনি জানিয়েছেন, তিনি কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে চান।

এ ব্যাপারে ঋসি সুনাক বলেন, আমি কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা এবং আপনাদের প্রধানমন্ত্রী হওয়ার জন্য দাঁড়াচ্ছি।

টুইটে ঋসি সুনাক একটি ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিওতে তুলে ধরেছেন ৬০ এর দশকে কিভাবে ভারত থেকে তার পরিবার যুক্তরাজ্যে এসে বসবাস শুরু করে।

তিনি তার বর্তমান অবস্থানের জন্য পরিবারকে ধন্যবাদ জানান। ভিডিওতে সুনাক বলেন, পরিবার আমার কাছে সবকিছু। আমার পরিবার যেগুলোর স্বপ্ন দেখত আমাকে সেগুলো দিয়েছে।

এদিকে ঋসি সুনাক প্রধানমন্ত্রী পদে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর বেশ কয়েকজন কনজারভেটিভ এমপি জানিয়েছেন, তারা ঋসি সুনাককে তাদের সমর্থন দেবেন। কারণ তাদের বিশ্বাস সুনাক কনজারভেটিভ পার্টির মধ্যে যে ভাঙন দেখা দিয়েছে সেটি ঠিক করতে পারবেন।

ঋসি সুনাক ছাড়াও পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস এবং প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।

সূত্র: দ্য গার্ডিয়ান

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102