ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রিটেনে ইউক্রেনের শরণার্থীদের জায়গা দিলে ৩৫০ পাউন্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৩ বার পঠিত

ইউক্রেন থেকে আসা শরণার্থীদের বাসায় জায়গা দিলে ৩৫০ পাউন্ড স্টার্লিং (প্রায় ৪০ হাজার টাকা) করে দেওয়ার ঘোষণা দিল বৃটিশ সরকার৷ ইউক্রেনের শরণার্থীদের বিষয়ে ইউরোপের অন্যান্য দেশের মতো ততোটা তৎপর নয় বৃটিশ সরকার- দেশ-বিদেশে এমন সমালোচনার মুখে অর্থনৈতিক সুবিধা দেওয়ার ঘোষণা দিল বৃটিশ সরকার৷

রোববার ‘হোম ফর ইউক্রেন’ নামের একটি পরিকল্পনার আওতায় এমন সুবিধা দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাজ্য সরকার৷ পরিকল্পনায় বলা হয়, কোনো বৃটিশ নাগরিক যদি ইউক্রেন থেকে আসা শরণার্থীদের নিজের বাসায় একটি আলাদ রুমে বা কোনো জায়গায় ছয় মাস পর্যন্ত থাতে দেয় তাহলে সেই ব্যক্তিকে প্রতি মাসে ৩৫০ পাউন্ড দেবে সরকার৷ ইউক্রেনের শরণার্থীদের কোনো আত্মীয় যুক্তরাজ্যে না থাকলেও তাদেরকে দেশটিতে প্রবেশের সুযোগ দেওয়া হবে৷

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘‘আমাদের ইউক্রেনিয়ান বন্ধুদের সহযোগিতায় আমি সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি৷ ইউক্রেন থেকে আসা সকলকে আমরা সবাই মিলে নিরাপদ রাখতে পারব৷’’

রাশিয়ার হামলার পর থেকে এ পর্যন্ত প্রায় ২৫ লাখ শরণার্থী ইউরোপে আশ্রয় নিয়েছে৷ এদিকে যুক্তরাজ্যে আশ্রয়ের আশায় হাজার হাজার ইউক্রেনীয় ফ্রান্সের কালেতে অবস্থান করছিলেন৷ কিন্তু বৃটিশ সরকারের ভিসা প্রদান এবং বায়োমেট্রিক টেস্ট বিষয়ক আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছিল৷

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102