ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রিটেনে ২ লাখ দক্ষ কর্মীর সংকট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

ব্রিটেনে বর্তমানে ২ লাখের বেশি কর্মী সংকট রয়েছে। আর এই কর্মী সংকট কাটাতে স্বল্প মেয়াদী ভিসা দিয়ে কর্মী আনার জন্য সরকারের কাছে অনুরোধ করেছেন ব্যবসায়ীরা। এদিকে সরকার প্রাথমিক পর্যায়ে ৫ হাজার লরি ড্রাইভার আনার কথা ভাবছে।

ব্রিটেনে বর্তমানে ৫৫ হাজার ১৯ জন কেয়ার ওয়ার্কারের সংকট রয়েছে। এছাড়া শেফ এর সংকটে রয়েছে রেস্টুরেন্টগুলো। বর্তমানে রেস্টুরেন্ট গুলোতে ৩৬ হাজার ৪৭১ জন শেফ এর প্রয়োজন। প্রাইমারী স্কুল শিক্ষকের জন্য কর্মসংস্থান খালি রয়েছে ৩২ হাজার ৯৪২ টি। মেটাল ওয়ার্কারের জন্য রয়েছে ২২ হাজার ৯৫৬ টি কর্মসংস্থান। যুক্তরাজ্যে বর্তমানে লরি ড্রাইভার প্রয়োজন ৭ হাজার ৫১৩ জন। বার স্টাফে কর্মীর প্রয়োজন ৬ হাজার ৫৫৭ জন।

এছাড়া সেলসের সহকারী প্রয়োজন ৩২ হাজার ৬১৫ জন। স্কুল সেক্রেটারীর জন্য পদ খালি আছে ৩ হাজার ৬৭৮ টি। আর স্কুলে সাহায্যের জন্য প্রয়োজন ২ হাজার ৪৮৭ জন মানুষের। সর্বশেষ পোস্টাল ওয়ার্কারদের জন্য পদ খালি আছে ২ হাজারর ২৫১ টি। যুক্তরাজ্যে কর্মী সংকটের কারনে খাদ্য সংকট তৈরি হয়েছে। এছাড়া পেট্রোল পাম্পে পেট্রোল না থাকার কারনে অনেক পেট্রোল পাম্প বন্ধ করে দিতে হচ্ছে।

ব্রিটেনের অর্থনীতিবিদরা বলছেন, এভাবে কর্মী সংকট ও খাদ্য সংকটের মধ্যে যুক্তরাজ্যকে কখনও পরতে হয়নি। এই পরিস্থিতি না কাটলে কিছুদিনের মধ্যে খাবারের অভাব দেখা দিতে পারে যুক্তরাজ্যে। এদিকে কর্মী সংকট কাটাতে যুক্তরাজ্যের ১২ টি ফুড ইন্ডাস্ট্রির ব্যবসায়ীরা বলছেন, এই সংকট দ্রুত কাটাতে সরকারকে স্বল্প মেয়াদী ভিসা দিয়ে কর্মী আনার জন্য অনুরোধ করেছেন। ফিন্যান্সিয়াল টাইমসের দেওয়া তথ্যমতে, ১২ মাসের মেয়াদে ভিসা দিয়ে কর্মী আনার কথা ভাবছে ব্রিটেন সরকার। এরই মধ্যে ৫ হাজার লরি ড্রাইভার আনার বিষয়ে সম্মত হয়েছে সরকার। তবে এই প্রক্রিয়া কবে শুরু হবে তা এখনও জানানো হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102