ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রিটেন যাচ্ছেন মিজানুর রহমান আজহারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৯ বার পঠিত

জনপ্রিয় ইসলামী বক্তা ও প্রসিদ্ধ মুফাসসির আলেম মিজানুর রহমান আজহারী প্রথমবারের মতো ব্রিটেন আসছেন একটি ইসলামিক কনফারেন্সে যোগ দিতে। ব্রিটিশ বাংলাদেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইওন টেলিভিশনের আমন্ত্রণে তিনি লন্ডন ছাড়াও লন্ডনের বাইরের কয়েকটি শহরে ইসলামিক কনফারেন্সে যোগ দেবেন।

মিজানুর রহমান আজহারীর আগমনের খবরে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে উচ্ছ্বাস বিরাজ করছে। তার সম্মেলনে যোগ দিতে অনেক বাংলাদেশি নানা ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। ৩১ অক্টোবর লন্ডনে দুপুর ১টা থেকে ৪টা এবং বিকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত দু’টি সম্মেলনে তার যোগ দেয়ার কথা রয়েছে। এছাড়া লন্ডনের বাইরে বার্মিংহাম, ওল্ডহাম, লোটন, লেইস্টার ও কার্ডিফে মিজানুর রহমান আজহারী ইসলামিক সম্মেলনে যোগ দেবেন বলা জানা গেছে।

মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে আইওন টেলিভিশনের নানা প্রস্তুতির বিষয়ে জানিয়েছেন হেড অব কমিউনিকেশন এস এইচ সোহাগ। তিনি জানান, আইওন টেলিভিশনের কিরাত প্রতিযোগিতা’২০২১-এর গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে ইসলামিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই মিজানুর রহমান আজহারীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের সাথে চ্যারিটি পার্টনার হিসেবে থাকবে ডিএইচ ফাউন্ডেশন।

এদিকে মিজানুর রহমান আজহারীর ইসলামিক সম্মেলনে যোগ দিতে হাজার হাজার ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মানুষ যোগাযোগ করছে আইওন টেলিভিশনের সঙ্গে। মিজানুর রহমান আজহারীর ব্রিটেন সফর বিষয়ে বিস্তারিত জানতে আইওন টেলিভিশনে চোখ রাখতে অনুরোধ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102