ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্লগার অভিজিৎ হত্যার মূলহোতা জিয়া-আকরামকে আমরা খুঁজছি: স্বরাষ্টমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ব্লগার অভিজিৎ হত্যার মূলহোতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ জিয়াউল হক ওরফে ‘মেজর জিয়া’ এবং আকরাম হোসেন বিদেশে গা ঢাকা দিয়েছেন। আমরা তাদের খুঁজছি।’

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধার ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, লেখক অভিজিৎ হত্যার সুষ্ঠু তদন্ত হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের একটি গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।ওই সময় বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছিল।আমরা তাদের সব কর্মকাণ্ড ব্যর্থ করে দিয়েছি।সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনী সফল হয়েছে।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মেজর জিয়া ও আকরামকে আমরা হন্যে হয়ে খুঁজছি। কিন্তু তারা বাইরের কোনো দেশে গা ঢাকা দিয়েছেন। আমাদের কাছে এই তথ্য আছে। এর ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এসময় ঢাকা-২০ আসনের সাংসদ বেনজির আহমদ, মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান দূর্জয়, জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102