ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত সন্দেহভাজনরা এখনো পর্যবেক্ষণে রয়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

যারা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে, তারা এখনো পর্যবেক্ষণে রয়েছেন৷ ফরেনসিক পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন পেতে আরো সময় লাগবে। আর বিশেষজ্ঞরা বলছেন, তা পাওয়ার আগে দেশে ব্ল্যাক ফাঙ্গাসের কারণে জটিলতা শনাক্ত হয়েছে এ কথা নিশ্চিত করে বলা যাবে না।

দেশে কয়েকজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। আর তা লক্ষণ ও উপসর্গ থেকে আশঙ্কা করা হয়েছে মাত্র। তাদের মধ্যে যিনি মারা গেছেন তার মাইক্রোবায়োলজি পরীক্ষায় ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি পাওয়া গেলেও চূড়ান্ত ফরেনসিক প্রতিবেদন এখনো আসেনি।

আর আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে এমন দুইজন এখনো পর্যবেক্ষণে রয়েছেন। তাদের পরীক্ষার চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।

বারডেম হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. নাজিমুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত একজন চলে গেছে বিএসএমএমইউ’তে। একজন মারা গেছেন ২২ তারিখে। একজন আমাদের হাতে রয়েছে ১৭ তারিখ থেকে। আমারা চিকিৎসা দেয়ার পর রোগীর অবস্থা উন্নত হচ্ছে। ব্ল্যাক ফাংগাস এখনো আমরা ডায়াগনসিস করতে পারিনি।’

ঈদের পর পর হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা স্থিতিশীল থাকলেও কয়েকদিন ধরে আবার চাপ বাড়ছে। সেই সাথে তৈরি হচ্ছে আইসিইউ সংকট। তবে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসক ডা. নাজিমুল ইসলামের।

তিনি আরো জানান, ‘ঈদের আগে অর্ধেক আইসিইউ ও বেড ফাঁকা গেছে। করোনা, নন-করোনা সব জায়গায় একই অবস্থা। ঈদের পরে বেড়েছে। যেমন এই মুহূর্তে আইসিইউ ফুুল।’

বিশেষজ্ঞরা জানান, ব্ল্যাক ফাঙ্গাস বহু বছর ধরেই দেশে আছে। তবে কোভিড কোভিড পরবর্তী জটিলতায় এই ফাঙ্গাসের সংক্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় এবং ভারতে উল্লেখযোগ্য সংখ্যক রোগীর এই জটিলতা দেখা দেওয়ায় আলোচনায় ওঠে এসেছে তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102