অনলাইন ডেস্কঃ হারিদেবপুরের ৩২ বছরের গৃহবধূ শম্পা চক্রবর্তী মৃত্যুর আগে হয়তো একটি সান্ত্বনা নিয়ে চোখ বুজতে পেরেছেন। তিনি হলেন বাংলার প্রথম মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের বলি। শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে মারা গেছেন শম্পা। উচ্চ ডায়াবেটিসে ভোগা শম্পার মৃত্য যে ব্ল্যাক ফাঙ্গাসের কারণে তা স্বীকার করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। একই সঙ্গে তারা ব্ল্যাক ফাঙ্গাস থেকে নিজেকে দূরে রাখার জন্য কিছু নিয়মাবলী পালনের অ্যাডভাইসরিও দিয়েছে।
শনিবার বঙ্গে কোভিডের বলি ১৫৪ জন। এ নিয়ে পশ্চিমবঙ্গে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ২০৮ জনে। উত্তর চব্বিশ পরগনায় মারা গেছেন ৪৩ জন, কলকাতায় ৪১ জন। ১৫৪ জনের মধ্যে ৬৩ জন কো-মরবিডিটির শিকার।
তবে বাংলায় কোভিড আক্রান্তের সংখ্যা একটু কমছে। শনিবার আক্রান্ত হয়েছেন ১৮ লক্ষ ৮৬৩ জন। রাজ্যে মোট সংক্রমিত হয়েছেন এ পর্যন্ত ১২ লক্ষ ৪৮ হাজার ৬৬৮ জন।
©mzamin