ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বড়দিনে ইউক্রেনে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৬০ বার পঠিত

খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে রোববার ইউক্রেনের বিভিন্ন শহরে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এতে ৬০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনার প্রস্তাবে সাড়া না দেওয়ায় ইউক্রেনের ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রুশ বাহিনী।

রোববার খারকিভের কুপিয়ানস্ক জেলায় ১০টি, লিম্যান শহরে ২৫টিরও বেশি এবং জাপোরিঝিয়ার অন্তত ২০টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের সেনাবাহিনীর এক শীর্ষ কমান্ডার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ এ রুশ হামলায় তাদের কমপক্ষে ৬০ সেনাসদস্য নিহত হয়েছেন।

এ ছাড়া লিমেনে বহু সামরিক যান ও যুদ্ধাস্ত্র ধ্বংস হয়ে গেছে রাশিয়ার এ ক্ষেপণাস্ত্র হামলায়।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযানের নামে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার সঙ্গে এত বড় সংঘাত আর হয়নি পশ্চিমাদের সঙ্গে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102