ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বড়দিন উৎসবে বিষাদের সুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

এসে গেছে বড়দিন। মহামারি করোনার কারণে এবার উৎসবের তেমন কোনো আমেজ নেই। তবে প্রস্তুতি সম্পন্ন করেছে গির্জাগুলো। হয়েছে আলোকসজ্জা, সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। করোনার কারণে নেই জনসমাগমও। সংক্ষিপ্ত করা হয়েছে আনুষ্ঠানিকতাও। সেই সঙ্গে গির্জায় আগত সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি।

খ্রিষ্টধর্মীদের বিশ্বাস, দুই হাজার বছর আগে কুমারী মা মেরির কোল আলো করে মানবমুক্তির দূত হয়ে আসেন যিশু। মহান সেই দিন উদযাপনে প্রস্তুত গির্জাগুলো।

বড়দিন আনন্দের। শুভ এই জন্মতিথি উদযাপনে আলো আর বাহারি রঙে সেজেছে গির্জাগুলো। ক্রিসমাস ট্রি যেন বর্ণিল আলোর ফোয়ারা। উপহার নিয়েও প্রস্তুত সান্তাক্লজ। তবুও কোথাও যেন একটু শূন্যতা।

গির্জায় আসা একজন বলেন, আগে একজন আরেকজনকে দেখলেই বড়দিনের শুভেচ্ছা দিত। আর এখন কেমন জানি সবাই এড়িয়ে চলছে। যিশুর কাছে প্রার্থনা, আমরা সবাই যেন এই মহামারি থেকে মুক্তি পাই।

পুরো বছরটাই কেটেছে করোনা সতর্কতায়। প্রভাব পড়েছে উপাসনায়ও। গতবারের তুলনায় লোকসমাগম নেই বললেই চলে। আনন্দের মাঝেও যেন বিষাদের সুর।

নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা না থাকলেও প্রস্তুত ডিমএমপির ডগ স্কোয়াড।

এ প্রসঙ্গে ডিএমপির উপপরিদর্শক (এসআই) আনিছার রহমান বলেন, তারা যেন সুন্দর ও সুষ্ঠুভাবে সব আয়োজন শেষ করতে পারে, তার জন্য সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি।

মহামারিতে কাটছাঁট এসেছে আনুষ্ঠানিকতায়, স্বাস্থ্যবিধি মেনেই চলবে বাকি সব আচার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102