ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বড়পুকুরিয়া কয়লা আত্মসাৎ মামলায় ২২ জনের জামিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা আত্মসাৎ মামলায় খনির সাবেক ছয় এমডিসহ ২২ জনকে জামিন দিয়েছে আদালত।

বুধবার রাতে স্পেশাল জজ আদালত জামিন বহালের আদেশ দেয়ার পর বৃহস্পতিবার সকালে তারা কারাগার থেকে মুক্তি পান।

এর আগে বুধবার কয়লা আত্মসাৎ মামলায় খনির সাবেক ছয় এমডি আবদুল আজিজ খান, খুরশীদুল হাসান, কামরুজ্জামান, আমিনুজ্জামান, এসএম নুরুল আওরঙ্গজেব ও হাবিব উদ্দিন আহমেদ এবং সাবেক ডিজিএম ও জিএমসহ ২২ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। দুপুরে আদালত থেকে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। তবে উচ্চ আদালতে করা জামিন আবেদন মামলা পেন্ডিং থাকায় সেদিন বিকালে ওই ২২ আসামির জামিন আদেশ আবারও বহাল রাখে একই আদালত।

এই আদেশ কারাগারে পৌঁছানোর আগেই আসামিদের হাজতে নেয়ায় বুধবার কারাগার থেকে মুক্তি পাননি তারা।

বড়পুকুরিয়া কয়লা খনিতে এক লাখ ৪৩ হাজার ৭২৭.৯৯ টন কয়লা উধাও হয়। এ ঘটনায় ২০১৮ সালের ২৪ জুলাই বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির পক্ষে ম্যানেজার (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান বাদী একটি মামলা করেন। গত বছরের ২৪ জুলাই আদালতে ২৩ জনকে আসামি করে এ মামলার চার্জশিট দাখিল করেন।

দুর্নীতি দমন কমিশন এবং আদালত গত বছরের ১৫ অক্টোবর চার্জশিট আমলে নেন। এর মধ্যে একজন মারা যাওয়ায় বর্তমানে এ মামলার আসামি ২২ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102