ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বড়লেখায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের দায়ে ২৪ প্রার্থীকে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৩২ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন পৌরসভা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘণের দায়ে ৩ মেয়র ও ২১ কাউন্সিলর পদ প্রার্থীকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভির হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করে দেয়াল ও বিদ্যুতের খুটিতে এবং নির্ধারিত আকারের চেয়ে বড় আকারের পোস্টার ও ব্যানার টাঙানোর দায়ে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরীকে ৫ হাজার, বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলামকে ৫ হাজার ও স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযোগে বিভিন্ন ওয়ার্ডের ২১ কাউন্সিলর প্রার্থীকে ২ হাজার টাকা করে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় উপজেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান ও বড়লেখা থানার এসআই নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের দায়ে ৩ মেয়র ও ২১ কাউন্সিলর প্রার্থীকে ৫৭ হাজার টাকা জরিমান করা হয়েছে। যারা নির্বাচনবিধি লঙ্ঘণ করবেন, তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102