ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বড়লেখায় শত শত পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

মৌলভীবাজার সীমান্তবর্তী উপজেলা বড়লেখায় খাসিয়াদের কয়েক শ’ পানগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আগারপুঞ্জিতে এই ঘটনা ঘটেছে। ধরাণা করা হচ্ছে, রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা পানগাছগুলি কেটে ফেলেছে। এতে প্রায় ৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্তরা। এই ঘটনায় বড়লেখা থানায় সাধারণ ডায়েরি করেছেন পান পুঞ্জিপ্রধান।

পান পুঞ্জির বাসিন্দা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার সীমান্তবর্তী বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আগারপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের ৪৮ পরিবার বসবাস করে। তাদের পেশাই হচ্ছে পানচাষ। পানচাষ করে তারা আয়রোজগার করেন। গত রোববার (৩০ মে) সকালে পুঞ্জির লোকজন জুমে পান সংগ্রহ করতে যান। এ সময় তারা প্রায় কয়েকশত পানগাছ কাটা দেখতে পান। তারা ধারণা করছেন, শনিবার (২৯ মে) রাতের কোনো একসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জুমের পানগাছগুলো কেটে ফেলেছে। এতে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সোমবার (৩১ মে)দুপুরে পুঞ্জির মান্ত্রী (পুঞ্জিপ্রধান) সুখমন আমসে বাদী হয়ে বড়লেখা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আগারপুঞ্জি প্রধান সুখমন আমসে মঙ্গলবার (০১ জুন) সকালে বলেন, “পানচাষই আমাদের একমাত্র পেশা। এখন পানের মৌসুম। পান বিক্রি করে আমাদের জীবিকা চলে। আমাদের সঙ্গে কারও শত্রুতাও নেই। কোনোদিন কারও কোনো ক্ষতি করিনি। কিন্তু কে বা কারা এই পানগাছগুলো কেটেছে, তা জানিনা। থানায় জিডি করেছি। যে বা যারা এই গাছগুলো কেটেছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জিডির সত্যতা স্বীকার করে মুঠোফোনে বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102